1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইবি ভিসির কার্যালয়ে ফের তালা, পুলিশ মোতায়েন - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ইবি ভিসির কার্যালয়ে ফের তালা, পুলিশ মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসির কার্যালয়ে আবারও তালা ঝুলিয়ে দিয়েছে চাকরি প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতাকর্মী ও অস্থায়ী চাকরিজীবী পরিষদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে তারা ভিসির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ভিসির নিরাপত্তার স্বার্থে প্রশাসন ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে ফেসবুক আইডি থেকে অগ্রিম চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসির একাধিক অডিও ক্লিপ ফাঁস হয়।

অডিও ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ভিসিকে দুর্নীতিবাজ ও চোর আখ্যা দিয়ে রোববার ডে লেবার ও ‘অস্থায়ী চাকরিজীবী পরিষদ’ ভিসির পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই সাবেক ছাত্রলীগ নেতাকর্মী বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি