জয়পুরহাট প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জয়পুরহাট-২ ( কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে নির্বাচনের জন্য আগাম প্রচারণায় নেমেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর৷ এ উপলক্ষে সোমবার (১৪ মার্চ) বিকেল ৫ টায় ক্ষেতলাল হাসপাতাল মোড়ে এক পথসভায় তিনি নিজেকে আওয়ামী লীগের মনোনোয়ন প্রত্যাশী বলে ঘোষনা দেন । তিনি জয়পুরহাট-২ আসনের তিনটি উপজেলায় পথে প্রান্তরে আগাম গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ আসনের এমপি হুইপ স্বপন উদ্দেশ্য গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, আপনি তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। এ নির্বাচনী এলাকায় ১৯৮৮ সালে আমার বাবা নওকা প্রতীক নিয়ে এমপি নির্বাচন করেছিলো । আমার বাবার নামে ২৭ টি মামলা। আমার মাথায় শেখ হাসিনা হাত বুলিয়ে দিয়েছে । আমার গায়ে হাত দিলে খবর আছে । আমি বুজে সুজে মাঠে নেমেছি । আগামি ডিসেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রর্থী হয়ে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর ভাগ্য পাল্টিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছি। কিন্তুু আপনি কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের মানুষেকে সহজ সরল পেয়ে ঠকিয়েছেন। বিএনপির আমলে কারা মাঠে ছিলো নেতাকর্মীরা ভাল করেই জানে। আর আপনি কোথায় ছিলেন। উড়ে এসে জুড়ে বসে প্রত্যেক উপজেলায় দুই তিন গ্রুরুপে বিভক্ত করেছেন। এই এলাকার মানুষ রাজপথের সংঙ্গে জরিত । আগামীতে তাদের মূল্যায়ন হবে৷ কালাই ক্ষেতলাল আক্কেলপরের বহিরাগতের খাওয়া নাই ৷ তিনি আরো বলেন, বিনা ভোটে জিতা আর ভোট করে জিতা এক জিনিস নয়। আমি পৌরসভা নির্বাচনে ভোটের মাধ্যমে মেয়র হয়েছি । এলাকার মানুষের খোজ খবর নিয়েছি, জননেত্রী শেখ হাসিনা আমার হাতে অসহায় মানুষকে সাহায্য করার জন্য কোটি কোটি টাকা দিয়েছেন। নেত্রী সব জায়গায় খবর নিয়েছেন, আগামি নভেম্বরে আমার মনোনয়ন ফাইনাল হবে । আগামী নির্বাচনে নৌকা নিয়ে ফাইনালাল খেলা হবে ইনশাআল্লাহ। তিনি স্থানীয় প্রশাসনকে হুসিয়ারী দিয়ে বলেন, ওনার (স্বপন) কথায় আপনারা অনেক অন্যায় করেছেন সেই দিন শেষ। আমরা শেখ হাসিনার পক্ষে নামবো। ফাঁকা মাঠে কোনবহিরাগতদের গোল দেয়ার ওই দিন শেষ। আমি শেখ হাসিনার উন্নয়নের সাথে থেকে এক যোগে কাজ করার লক্ষে আপনাদের সর্মথনে মাঠে নেমেছি,বর্তমানে আমি জোরেশোরে প্রচার চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আগামী নির্বাচনে জনসমর্থন এবং দলীয় সিদ্ধান্ত আমার পক্ষেই থাকবে।
গোলাম মাহফুজ চৌধুরী অবসর বিভিন্ন সমাবেশ ও আলোচনা সভায় এই আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী মর্মে ঘোষণা দেন। এ নিয়ে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে তাঁর দ্বন্দ্বও প্রকাশ্য রূপ নিয়েছে। জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনটিতে দলীয় কোন্দল থাকলেও বর্তমান এমপি জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দখলেই আছে মাঠ।
Leave a Reply