1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জয়পুরহাট সদর থেকে স্কুল থেকে বাড়ি ফেরত যাওয়ার পথে কিশোরীকে অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে ৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। - R STAR TV
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

জয়পুরহাট সদর থেকে স্কুল থেকে বাড়ি ফেরত যাওয়ার পথে কিশোরীকে অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে ৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪৫ Time View

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর থেকে স্কুল থেকে বাড়ি ফেরত যাওয়ার পথে কিশোরীকে অপহরণের ঘটনায় অপহরণকারীকে গ্রেফতার করেছে ৫ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার (১৫ মার্চ) রাত ২ টার দিকে সদর উপজেলার পূর্ব পেচুলিয়া এলাকা থেকে অপহরণকারী মোঃ মাহি হোসেনকে (১৮) গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ মার্চ) দুপর ৩ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫। গ্রেফতার মোঃ মাহি হোসেন জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেচুলিয়া গ্রামের মো. রহিম মোল্লার ছেলে।
র‌্যাব জানায়, অপহরণকারী ও ভিকটিম পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব থেকেই অভিযুক্ত মোঃ মাহি হোসেন ভিকটিমকে পছন্দ করতো। এক পর্যায়ে সে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিলে ভিকটিম তা প্রত্যাখান করে। মঙ্গলবার (১৪ মার্চ) অভিযুক্ত মোঃ মাহি হোসেন ভিকটিমকে স্কুল হতে বাড়ি ফেরত যাওয়ার পথে জোরপূর্বক একটি অটোরিক্সা করে উঠিয়ে নিয়ে তার নিজ বাড়িতে চলে যায়। উক্ত ঘটনাটি লোক মারফত ভিকটিমের পরিবারের কাছে পৌঁছালে তারা দ্রুত র‌্যাব ক্যাম্প জয়পুরহাট এসে অভিযোগ করেন।
পরে র‌্যাব অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেফতার করে।র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি