1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের জীবনাবসান - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের জীবনাবসান

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ Time View

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হক মারা গেছেন (ইন্না… রাজিউন)। শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

আমিন মোহাম্মদ গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯ নম্বর রোড) তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি