1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টানা বৃষ্টির পর নওগাঁয় স্বস্তি: বাজার-ঘাটে ব্যস্ততা, খেটে খাওয়া মানুষের মুখে হাসি - R STAR TV
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

টানা বৃষ্টির পর নওগাঁয় স্বস্তি: বাজার-ঘাটে ব্যস্ততা, খেটে খাওয়া মানুষের মুখে হাসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৩ Time View

{ নওগাঁ জেলা প্রতিনিধি ;
আর স্টার টিভি :গোলাম রব্বানী } কয়েক দিনের টানা ভারী বর্ষণ আর বৈরি আবহাওয়া কাটিয়ে অবশেষে নওগাঁয় দেখা মিলেছে ঝলমলে রোদের। আর এই রোদেই স্বস্তি ফিরে এসেছে জেলার সাধারণ ও শ্রমজীবী মানুষের জীবনে। বৃষ্টি কাটিয়ে জেলা ও উপজেলার চিরচেনা বাজার-ঘাটগুলো আবারো স্বতঃস্ফূর্ত কর্মব্যস্ততায় প্রাণ ফিরে পেয়েছে। এতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল দরিদ্র ও নিম্নআয়ের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির কারণে নওগাঁর জনজীবন অস্থীর হয়ে পড়েছিল। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও কাঁচামাল বিক্রেতারা ঘর থেকে বের হতে পারেননি। উপার্জনের পথ বন্ধ থাকায় অনেক দরিদ্র পরিবারকে চরম বিপাকে পড়তে হয়েছিল।

আজ সকালে জেলা শহরের তাজের মোড়, ঢাকা রোড এবং প্রধান কাঁচাবাজার এবং বদলগাছি বাজার ও রাস্তা ঘুরে দেখা যায়, রোদ ওঠার সাথে সাথেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন। বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড়। রিকশাচালক ও ভ্যানচালকদের ব্যস্ততা বেড়েছে, হকাররা নতুন করে দোকান সাজিয়েছেন।

শহরের এক রিকশাচালক জানান, “কয়দিন বৃষ্টির লাইগা রিকশা লইয়া বাইর হইতে পারি নাই। ঘরে জমানো যা আছিল সব শ্যাষ। আজকা রোদ ওঠায় সকাল সকাল বাইর হইছি, ভাড়াও ভালো পাইতাছি।”

কাঁচাবাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, “বৃষ্টির দিনগুলাতে বাজারে মানুষই আছিল না, অনেক মাল নষ্ট হইয়া গেছে। আজকা বাজার জমজমাট, মানুষ কেনাকাটা করতেছে। আল্লাহ দিলে আজকের আয় দিয়া পিছনের ক্ষতি কিছুটা পুষায়া উঠন যাইব।”

প্রকৃতির বৈরি আবহাওয়া কাটিয়ে আবারো চেনা ছন্দে ফিরতে পেরে নওগাঁর মেহনতি মানুষের চোখে-মুখে এখন এক চিলতে হাসি আর স্বস্তির আভাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি