1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামের আবাসন ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার - R STAR TV
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রামের আবাসন ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৯৫ Time View

১৮ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঢাকায় আত্মগোপনে থাকা নজরুল ইসলাম চৌধুরী নামের চট্টগ্রামের এক আবাসন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ১০ বছর আগে চট্টগ্রামে ‘চৌধুরী রিয়েল এস্টেট’ নামে প্রতিষ্ঠান গড়ে তুলেন নজরুল। তিনি চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে আবাসিক এলাকা গড়ে তোলার নামে বিশেষ করে প্রবাসী গ্রাহকদের প্লট-ফ্ল্যাট হস্তান্তর না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে মোট ১৮টি মামলা আছে।

এর মধ্যে তিনটি মামলায় তার ২২ লাখ টাকা অর্থদণ্ড হয়েছে। ১৫টি মামলা আদালতে বিচারাধীন। দীর্ঘদিন পলাতক থাকায় ১৮ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি