1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ১২ - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ১২

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২১৪ Time View

ঢাকার নবাবগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী কৃঞ্চ সাহার (৫০) কাছ থেকে পুলিশ পরিচয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের হোতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাতদলের প্রধান নুরুজ্জামান হোসেন ওরফে মুক্তার হোসেন, তার সহযোগী সাইফুল, হুমায়ুন কবির, শাহাদাত, নজির হোসেন, মান্নান, হুমায়ন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর, আব্দুস সামাদ, শ্যামল সরকার ও রিপন মিয়া।

গতকাল সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ। তাদের কাছ থেকে ১৭৭ ভরি স্বর্ণালংকার, ৩৮৬ ভরি রৌপ্যলংকার ও নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজ মঙ্গলবার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ডাকাতির ঘটনার পর নবাবগঞ্জ থানা পুলিশসহ সেখানকার সহকারী পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের সমন্বয়ে একটি চৌকস দল টানা সাত দিন ধারাবাহিক দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১২ জনের এ চক্রটিকে গ্রেপ্তার করে। তারা শুধু ঢাকা নয় টাঙ্গাইল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে। তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা আছে।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ দেশ রূপান্তরকে জানান, গত ৩০ এপ্রিল সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর কৃঞ্চহাটির বাড়ি থেকে আগলা বাজারে নিজ দোকানে যাওয়ার পথে স্বর্ণ ব্যবসায়ী কৃঞ্চ সাহাকে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তোলে ডাকাতেরা। তার সঙ্গে থাকা আড়াইশ ভরি স্বর্ণালংকার, তিনশ ভরি রৌপ্যলংকার ও নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে মানিকগঞ্জের সিংগাইরের সাহরাইল গ্রামে রাস্তার পাশে ফেলে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি