1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

টেকনাফে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৪৪ Time View

কক্সবাজারের টেকনাফে সাবারাংয়ের লবণ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার (২৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ আশিকানি লবণের মাঠ এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে- এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং সাবরাং বিওপি থেকে অপর একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত এলাকায় গমন করে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ৪-৫ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বস্তা হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে সীমান্তের শূন্যরেখা হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৩টি বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করে। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে মাদক পাচারকারীদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি