1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৩১ Time View

বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। বুধবার (১২ অক্টোবর) ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপায়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের শতক ও এইডেন মার্করাম অর্ধশতকে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার করেন ১০৮ রানের জুটি। দলীয় ১০৮ রানে ৫৫ বলে ৩৫ রান করে আউট হন অধিনায়ক টেম্বা বাভুমা। এরপর ক্রিজে আসেন রাসি ভ্যান ডুসেন। তাকে নিয়ে ৫০ রানের জুটি করেন কুইন্টন ডি কক। দলীয় ১৫৮ রানে ৩০ বলে আউট হন ২৬ রান করে আউট হন রাসি ভ্যান ডুসেন। এরপর ক্রিজে আসেন এইডেন মার্করাম। তাকে নিয়ে শতরান পূর্ণ করেন কুইন্টন ডি কক। দলীয় ১৯৭ রানে ১০৬ বলে ১০৯ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন হেনরিখ ক্লাসেন। তাকে নিয়ে নিজের অর্ধশত পূর্ণ করেন এইডেন মার্করাম। দলীয় ২৬৩ রানে ৪৪ বলে ৫৬ রান করেন তিনি।

তার আউটের পর দ্রুত ফিরে যান হেনরিখ ক্লাসেন। ২৭ বলে ২৯ রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন মার্কো জানসেন। তাকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন ডেভিড মিলার। তবে দলীয় ৩১০ রানে ২২ বলে ২৬ রান করে আউট হন মার্কো জানসেন। তার আউটের পর ফিরে যান ডেভিড মিলারও। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া পক্ষে ২টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি