1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের’ - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

বিশ্বকাপে আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত সাকিব আল হাসানের দল। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মতে রোহিতদের হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে স্টার স্পোর্টসে অনুষ্ঠানে মাঞ্জরেকার বলেন, ‘সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই।’ভারতের বিপক্ষে সর্বশেষ চার দেখায় তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। এমন পরিসংখ্যান মাথায় রেখেই তিনি আরও বলেন, ‘তাদের (বাংলাদেশের) সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি