নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়া পেসারদের বোলিং তোপে পড়েছে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। ৩৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার লিটন দাসা ও তানজিদ হাসান তামিম। দু’জন মিলে ৩০ রানের জুটি গড়েন। তবে এরপরেই ছন্দপতন ঘটে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ১ রানের ব্যবধানে তিন উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম ১৭ বলে ১২ রান করেন। আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হাসান শান্ত। মাত্র ১ রান করে আউট হন সাকিব আল হাসান। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে মার্কো জানসেন ২টি ও লিজাড উইলিয়ামস নিয়েছেন ১টি উইকেট।
Leave a Reply