1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
১৫৬ রানেই শেষ ইংল্যান্ড - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

১৫৬ রানেই শেষ ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ Time View

এবারের বিশ্বকাপে নাজেহাল অবস্থা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডদের। অবস্থা কতো নেজেহাল, তা আরও একবার দেখা গেলো শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে ৩৪ ওভারও খেলতে পারলো না ইংলিশ ব্যাটাররা। ৩৩ ওভার ২ বলেই ১৫৬ রানে অলআউট হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে এরপরই ছন্দপতন হয় ইংল্যান্ডের। মাত্র ২৩ রানের মধ্যে তিন উইকেট হারায় ইংল্যান্ড। মালান ২৫ বলে ২৮, বেয়ারস্টো ৩১ বলে ৩০ ও জো রুট ১০ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর স্কোরবোর্ডে ১৭ রান যোগ করতেই আরও দুই উইকেট হারায় ইংলিশরা। জস বাটলার ৬ বলে ৮ ও লিয়াম লিভিংস্টোন ৬ বলে ১ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। মইন আলিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন বেন স্টোকস। তবে দলীয় ১২২ ও ১২৩ রানে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। মইন আলি ১৫ বলে ১৫ ও ক্রিস ওকস রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। একাই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন স্টোকস। দলীয় ১৩৭ রানে ৭৩ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। শ্রীলঙ্কার পক্ষে লহিরু কুমারা নেন ৩টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি