২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এই দলে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার। বর্ষসেরা দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। এই দলে জায়গা পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে বর্ষসেরা দলে জায়গা চমক দেখিয়েছেন উগান্ডার আলপেশ রামজানি। ভারত ছাড়া এশিয়া থেকে আর কোনো দেশের ক্রিকেটারই জায়গা পাননি আইসিসির বর্ষসেরা দলে। তবে জায়গা পেয়েছেন উগান্ডার রামজানি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো উগান্ডা খেলতে যাচ্ছে কোনো মেজর আইসিসি ইভেন্ট। আর এই সাফল্যের বড় অংশ এসেছে রামজানির কল্যাণে। বিশ্বের সব দলের বড় নামগুলোকে টপকে গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন রামজানি। ৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে বোলিং করে ৫৫টি উইকেট। প্রতি ১১ বলেই উইকেটের দেখা পান বাঁহাতি এই স্পিনার। আর দিয়েছেন ৯ এর কম রান। আফ্রিকা মহাদেশের এই ক্রিকেটার এবার পেলেন বড় স্বীকৃতি।
আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি দল: যসস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), যূর্যকুমার যাদব (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, সিকান্দার রাজা, আলপেশ রামজানি, মার্ক অ্যাডায়ার, রবি বিষ্ণুই, রিচার্ড এনগারাভা, আর্শদিপ সিং।
Leave a Reply