1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সানজিদাকে আসলাম, রুমি, গাউসের শুভ কামনা - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সানজিদাকে আসলাম, রুমি, গাউসের শুভ কামনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

ঘুম থেকে উঠেই কানাডা থেকে ফোন ব্যাক করলেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার রিজভী করিম রুমি। নানা কথা উঠল। পারিবারিক আলোচনা, বৃদ্ধ মা, প্রয়াত বাবা, একমাত্র পুত্রসন্তান রিয়াসাত করিম রিয়ানের টরন্টো এফসিতে ট্রায়াল দেওয়ার বিষয়, কানাডার ফুটবল, বাংলাদেশের ফুটবল, খেলোয়াড়ি জীবনে দেখা আবাহনীর গেটের সামনে হাজারো সমর্থকের ভিড়, ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের কথা তুলে অনেকটা সময় কথা বললেন। ইস্ট বেঙ্গল ক্লাবের তারকা সংগঠক প্রয়াত পল্টু দার কথা ভালো মনে আছে রুমির। এত আলোচনার মধ্যে বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে কথা বললেন আবাহনীর মাঠকাঁপানো সিল্কি চুলের ফুটবলার রুমি। সাবিনার কথা জিগ্যেস করেছেন, সানজিদার কথা বলেছেন। দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন রুমি। ‘এটা খুব ভালো খবর। আমাদের দেশের মেয়ে ভারতের মতো দেশে গিয়ে ফুটবল খেলছে। এটা অনেক গৌরবের ব্যাপার। সম্মানের ব্যাপার। ভারতের ফুটবলে চাইলেই খেলা যায় না। এটা অনেক বড় পাওয়া-ফোনে কানাডা থেকে বলছিলেন রুমি। যোগ করলেন, ‘ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া সহজ না। ওরা সহজেই কাউকে খেলার সুযোগ দেয় না। আমাদের ফুটবলারদের যোগ্যতা আছে বলেই এটা সম্ভব হয়েছে। এখন তো দুই একজন যাচ্ছে। আস্তে আস্তে আরো খেলোয়াড় যেতে পারবে।’সানজিদাকে ইমামি ইষ্ট বেঙ্গল ক্লাব ১০ নম্বর জার্সি দিয়েছে শুনে রুমি বলেন, ‘আলহামদুলিল্লাহ।’ প্রীতি ম্যাচে সানজিদা গোল করেছে শুনে আরো খুশি রুমি। জানতে চাইলেন সানজিদাদের খেলা কোনো টিভি দেখাবে কি না। সময়ের সঙ্গে মিললে আমি দেখতে চাই।’ রুমি গতকাল আবাহনী বসুন্ধরা ম্যাচও দেখেছেন। বুঝা যায় বাংলাদেশের ফুটবলকে এখন আঁকড়ে আছেন বিআরটিসি থেকে আবাহনীকে যোগ দেওয়া রাইট উইংয়ের এই সাবেক তারকা।

ইষ্ট বেঙ্গলে আসলাম, মুন্না, গাউস, রুমিরা যখন খেলেছেন তখন ১০ নম্বর জার্সিতে খেলেছিলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি প্রয়াত কৃষানু দে। আসলামও সে কথা মনে করিয়ে সানজিদাকে নিয়ে বললেন, ‘আমাদের মেয়ে আমাদের ক্লাবের ১০ নম্বর জার্সি গায়ে খেলবে খুব ভালো কথা। মেয়েটাকে আমরা শুভেচ্ছা জানাই, দোয়া করি সে যেন ভালো খেলতে পারে।’ আসলামদের সঙ্গে সানজিদার কথা না হলেও ভারতের যাওয়ার আগে সানজিদা ইত্তেফাককে জানিয়ে গেছেন আসলাম ভাই, মুন্না ভাইয়েরা সাফল্য নিয়ে এসেছেন। আমিও চাইব সেরা খেলাটা খেলে যেন সাফল্য নিয়ে আসতে পারি।’ সানজিদা ইষ্ট বেঙ্গল ক্লাবে খেলতে গেছে শুনে ইষ্ট বেঙ্গল ক্লাবে খেলা ফুটবলার বাংলাদেশের গোলাম গাউস সানজিদার জন্য কলকাতায় কথা বলেছেন। কলকাতা থেকে জার্সি এবং বুট কিনে উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া গাউস বললেন, ‘কলকাতা থেকে বুট আর ট্র্যাকসুট কিনে পাঠাতে বলেছি।’ ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তা তপন রায় কলকাতা থেকে বললেন, ‘তোমাদের সানজিদা ফাটফাটি ফুটবলার। ফাটাফাটি খেলছে। এক্সিবিশন ম্যাচে আমরা খেলিয়ে ছিলাম। ও দারুন খেলেছে। আশা করি লিগের ম্যাচেও ভালো খেলবে।’

তপন জানালেন সানজিদাকে হোটেলে আলাদা এক রুমে রাখা হয়েছিল। কিন্তু সানজিদা একা এক রুমে ভালোবোধ করছিল না বলে আরেক জন নারী ফুটবলারকে সানজিদার রুমে দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার ইমামি ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে স্পোর্টস ওড়িশার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন সানজিদা আক্তার। এই খেলা ইস্ট বেঙ্গল ক্লাবের মাঠে বেলা আড়াইটায় শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি