1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ Time View

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। চলতি বছরই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। মূলত কন্ডিশন, উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যেই বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরকে সামনে রেখে শক্তিশালী দলও ঘোষণা করেছে অজিরা। ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ মার্চ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২৪ মার্চ। আর ২৭ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে, সকাল সাড়ে ৯টায়।

টি-টোয়েন্টি সিরিজও হবে মিরপুরে। বেলা ১২টায় শুরু হবে ম্যাচগুলো। ৩১ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। ২ ও ৪ এপ্রিল হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। ৫ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে দলও চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই আসছে ক্রিকেটের পরাশক্তিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আছেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের সবাই। ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

অস্ট্রেলিয়া দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি