1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে বরিশালের দাপট - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে বরিশালের দাপট

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩২০ Time View

পর্দা নেমেছে বিপিএলের দশম আসরের। শুক্রবার (১ মার্চ) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর দিনই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।ইএসপিএন ক্রিকইনফোর একাদশে চ্যাম্পিয়ন বরিশালের সর্বোচ্চ ৪ ক্রিকেটার জায়গা পেয়েছে। আর রংপুর রাইডার্সের দ্বিতীয় সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন টুর্নামেন্ট সেরা একাদশে। ইএসপিএন ক্রিকইনফোর একাদশে অধিনায়ক করা হয়েছে তামিম ইকবালকে। তামিম ছাড়া বরিশালের আরও তিন ক্রিকেটার হলেন কাইল মায়ার্স, মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফুদ্দিন। আর রংপুর রাইডার্সের সাকিব আল হাসান, জিমি নিশাম ও বাবর আজম জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।

এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার বিলাল হোসেন আছেন বিপিএল সেরা একাদশে। আর বাকী দুই ক্রিকেটার হলেন দুর্দান্ত ঢাকার পেসার শরীফুল ইসলাম ও রানার আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার তাওহিদ হৃদয়।

ইএসপিএন ক্রিকইনফোর বিপিএলের সেরা একাদশে: তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, বাবর আজম, জিমি নিশাম, মুশফিকুর রহিম, কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফুদ্দিন, বিলাল খান, শরীফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি