সুমনসেন চট্টগ্রাম
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একজন দুর্ধর্ষ ডাকাত (হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র এবং মাদক) মামলার সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা আব্দুল হান্নান লিটন চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন মিঠাছড়া বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৮ মার্চ ২০২৪ইং তারিখ দুপুর আনুমানিক ১৪১০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আব্দুল হান্নান লিটন (৩৩), পিতা- আব্দুল হাই জাহাঙ্গীর, সাং- ফাজিলপুর, থানা ও জেলা- ফেনী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজত হতে ০১ টি মোটরসাইকেল ও নগদ ১১,৪০০/- টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়াও ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অন্যান্য গুরুতর অপরাধ করে আসছিল।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর আব্দুল হান্নান লিটন এর বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর, দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায় হত্যা মামলা-০১টি, ডাকাতি মামলা-০৭টি, অবৈধ অস্ত্র মামলা-০১টি এবং মাদক সংক্রান্ত-০১টিসহ সর্বমোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply