1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাটহাজারী এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ সালাহ উদ্দিন রিটন কে ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম - R STAR TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

হাটহাজারী এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ সালাহ উদ্দিন রিটন কে ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮৭ Time View

সুমনসেন চট্টগ্রাম

র‌্যাব-৭, চট্টগ্রাম বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়া এলাকার পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ২৩২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সালাহ উদ্দিন উদ্দিন রিটন (৪২), পিতা-মৃত কামাল উদ্দিন, সাং-খন্দকিয়া বহাদ্দার বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামি’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নাই। উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি