1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জ্যোতির রোল মডেল মুশফিক - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

জ্যোতির রোল মডেল মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অনুসরণ করেন পুরুষ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। গুরুত্বপূর্ণ সময়ে মুশফিক নেমে ম্যাচের পরিস্থিতি যেভাবে বদলে দেন, সেটি জ্যোতিকে মুগ্ধ করে, অনুপ্রেরণা দেয়। এছাড়া মুশফিকের ঠাণ্ডা মাথায় এগিয়ে যাওয়ার কৌশলও অনুসরণ করেন জ্যোতি। ব্যাটিংয়ের পাশাপাশি বাংলাদেশের এই দুই ক্রিকেটার গ্লাভস হাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই দিক থেকে জ্যোতি ও মুশফিকের বেশ মিল রয়েছে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়। সেই ম্যাচ শেষে নিজের পছন্দ এবং ক্রিকেটে আসার অনুপ্রেরণা নিয়ে কথা বলেন। নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘পুরুষ ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে আমি মুশফিকুর রহিমকে অনেক অনুসরণ করি। উনাকে মিস্টার ডিপেন্ডেবল বলে। উনি অনেক ধৈর্যসহকারে ব্যাটিং করেন সব সময়। যখনই দলের অনেক দরকার পড়ে, অনেক সময় খুব দ্রুত উইকেট পড়ে যায়, তখন উনি গিয়ে ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে ম্যাচটাকে বদলে দেন। সুতরাং তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। উনি আমার রোল মডেল।’এ দিকে মুশফিক রোল মডেল হলেও ক্রিকেটে আসার অনুপ্রেরণা জ্যোতি পেয়েছেন সালমা থাতুনের কাছ থেকে। এই বিষয়ে জ্যোতি বলেন, ‘আমি আসলে সালমা আপুকে দেখে ক্রিকেটে আসছিলাম। উনি সাবেক অধিনায়ক। যদিও তিনি স্পিন অলরাউন্ডার, তবে উনার খেলা অনেক বেশি ভালো লাগত।’ জ্যোতির হাত ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। যদিও বিশ্বে সেরা দলটির বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিদের ফল মধুর হচ্ছে না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পরে গতকাল টি-টোয়েন্টির প্রথম ম্যাচটি শুরু হয়েছে হার দিয়ে। তবে রানখরায় ধুঁকতে থাকা টাইগ্রেসরা স্বস্তি হিসেবে রানের দেখা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি