1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৫৮ Time View

চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। চলমান আইপিএলে খেলছেন বেশ কয়েকজন কিউই ক্রিকেটার। তাই মূল দলের বাইরে ৯ ক্রিকেটারকে ছাড়া পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড। সিরিজের প্রস্তুতি পর্বেই ছিটকে গেছেন পেসার অ্যাডাম মিলনে ও ওপেনার ফিন অ্যালেন। ফলে এই দুজনের বদলি হিসেবে টম ব্লান্ডেল ও জ্যাক ফকসকে দলে নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড (সিএনজেড)। এছাড়া এই সিরিজে বিশ্রামে রয়েছেন টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথাম।
এছাড়াও পাকিস্তান সিরিজে দেখা যাবে মার্ক চ্যাপম্যান, জিমি নিশামদের মতো পরিচিত মুখ। এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন এক বছর পর দলে ফেরা মাইকেল ব্রেসওয়েল। গত বছরের মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। চোটের কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপও।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডুফি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককঞ্চি, জ্যাক ফউকস, জিমি নিশাম, উইল ও’রউরকে, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট (উইকেটরক্ষক) ও ইশ সোধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি