1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চূড়ান্ত সুপার লিগের ছয় দল - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

চূড়ান্ত সুপার লিগের ছয় দল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ Time View

শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বের খেলা। ১২ দলের লড়াই শেষে সুপার লিগ নিশ্চিত করেছে ৬টি দল। সবকটি ম্যাচ জিতে শীর্ষে থাকা আবাহনীর সঙ্গে সুপার লিগ নিশ্চিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। গেই সুপার লিগ নিশ্চিত করেছে প্রথম পাঁচটি দল। ষষ্ঠ দল হিসেবে কারা ওঠে পরের রাউন্ডে সেটিই ছিল দেখার অপেক্ষা। লড়াইটা ছিল মূলত মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপের মধ্যে। বৃহস্পতিবার ‍(১৮ এপ্রিল) শেষ রাউন্ডে রূপগঞ্জ শাইনপুকরের কাছে হেরে যাওয়ায় রান রেটেও পিছিয়ে পড়ে। তাতে গাজীর সুপার লিগ অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ রাউন্ডে শুক্রবার (১৯ এপ্রিল) সিটি ক্লাবকে বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থাকা আবাহনীর পয়েন্ট ১১ ম্যাচে ২২। তাদের পেছনে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে তিনটি দল- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। অর্থাৎ সুপার লিগে মাত্র দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে আবাহনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি