1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট, এগিয়ে বাংলাদেশ - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট, এগিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৪ Time View

রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৮ রান করে পাকিস্তান। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫৫৬ রানে থেমেছে বাংলাদেশ। ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তানে। ৯৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডি টেস্টে বাকী আছে আর মাত্র ১ দিন। তাই অনুমান করা যাচ্ছে ড্রয়ের পথেই এগোচ্চে এই টেস্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৫ রানে ৩ বলে ১ রান করা পাক ওপেনার সায়েম আয়ুবকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম।

সায়েমের বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক শান মাসুদ। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে দিন শেষ করে পাকিস্তাম। শফিক ৩১ বলে ১২ ও মাসুদ ২৬ বলে ৯ রানে অপরাজিত আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি