1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুই মাইলফলকের হাতছানি মুশফিকের সামনে - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

দুই মাইলফলকের হাতছানি মুশফিকের সামনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে। এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। সেইসঙ্গে এই টেস্টে দু’টি মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে অভিজ্ঞ টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৩ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৬ হাজার রানের ক্লাবে নাম লেখাবেন মুশফিক। এখন পর্যন্ত ৮৯টি টেস্টে। ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ১১ গড়ে ৫৮৬৭ রান করেছেন মুশফিক। মুশফিকের পর বাংলাদেশের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৭০ টেস্টে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান করেছেন সাবেক টাইগার অধিনায়ক। বাংলাদেশের পক্ষে টেস্টে ৫ হাজার রানের ক্লাবে আছেন শুধু মুশফিক ও তামিমই। এ ছাড়া ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে দ্বিতীয় মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৫ হাজার ১৯২ রান করেছেন তামিম। এই মুহূর্তে মুশফিকের রান ১৫ হাজার ১৫৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি