1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

চলতি মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। দুই প্রতিবেশি দেশের মধ্যকার এ টি-টোয়েন্টি সিরিজে সম্প্রতি হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে দলটি। যা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। বিষয়টি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকেও। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি তারা। তবে এরপরই গুঞ্জন উঠেছে, হুমকি পাওয়া ভেন্যু পরিবর্তন করা হতে পারে। শনিবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। এ সময় হামলার হুমকি প্রসঙ্গে তিনি বলেন, ‘না এরকম সবসময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয়না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ হামলার হুমকি দিয়ে গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে… মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে। এবারে সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি