1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট, বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট, বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে তা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি দক্ষিণ আফ্রিকা। অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে কিছু দিন আগে ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেন তারা। এরপর মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন আফ্রিকার প্রতিনিধি দল।

নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ২৯ অক্টোবর। সিরিজ শেষে ৩ নভেম্বর দেশে ফিরে যাবেন প্রোটিয়ারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি