1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারত সফরে আসতে পেরে আমরা ভাগ্যবান: পোথাস - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ভারত সফরে আসতে পেরে আমরা ভাগ্যবান: পোথাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

ভারত সফরে এখনো জয়শূন্য বাংলাদেশ দল। টেস্টে সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম দুই টি-টোয়েন্টিতেও হেরেছে টাইগাররা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় নাজমুল হোসেন শান্তর দল। দল হারের মধ্যে থাকলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার (১১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস। এ সময় তিনি বলেন, ‘আমরা সবসময়ই জিততে চাই, দুনিয়ার যেকোনো খেলাতেই এটি সবাই করে থাকে। তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে।’প্রতিদিনই শিখতে হবে উল্লেখ করে পোথাস আরও বলেন, ‘আপনি চাইলে বিশ্বের সেরা কারও সঙ্গে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা কোনো সমস্যা নয় আমাদের। এমনকি ভারতের সূর্যকুমার যাদবও ম্যাচ শেষে বলেছিল সে অনেক কিছু শিখেছে, কীভাবে বোলারদের ব্যবহার করতে হবে। সবসময় আপনাকে শিখতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি