1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কঠোর নিরাপত্তার মধ্যে দক্ষিণ আফ্রিকার অনুশীলন, শান্তর মনোযোগ ব্যাটিংয়ে - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

কঠোর নিরাপত্তার মধ্যে দক্ষিণ আফ্রিকার অনুশীলন, শান্তর মনোযোগ ব্যাটিংয়ে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেট দল বাংলাদেশে পা রাখার পর দিনই নেমেছে অনুশীলনে। গতকাল দুপুরে মিরপুরের একাডেমির মাঠে দলটি কঠোর অনুশীলন করেছে। প্রোটিয়াদের অনুশীলন ঘিরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামের বাইরের মূল সড়কে ও প্রতিটি ছোট রাস্তার প্রবেশমুখে ছিল পুলিশের নজরদারি। বিসিবি চত্বরে ছিল সেনাবাহিনীর টহল ও ফটকগুলোর সামনে ছিল পুলিশ ও আনসারদের নিরাপত্তা বলয়। অনুশীলন চলাকালীন স্টেডিয়ামের পাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। টাইগার বাহিনীর কোনো অনুশীলন ছিল না গতকাল। আজ থেকে শুরু হচ্ছে নতুন কোচ ফিল সিমন্সকে নিয়ে বাংলাদেশের প্রথম অনুশীলন। বেলা ২টা থেকে শুরু হয়ে এই অনুশীলন চলবে বিকাল ৫টা পর্যন্ত। আর দক্ষিণ আফ্রিকার অনুশীলন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ দিকে গতকাল বাংলাদেশের অনুশীলন না থাকলেও বিশ্রামে থাকেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা মাঠে আসার আগেই তিনি ব্যক্তিগতভাবে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিং। তার সঙ্গে ছিলেন সাদমান ইসলামও।

সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে বেশ ভুগতে হচ্ছে। বিশেষ করে অধিনায়ক শস্তর ব্যাটও যেন শান্ত হয়ে গেছে। তাই নিজের ভুল বের করে সেগুলো সমাধানের কাছে ছিলেন ব্যাপাক তৎপর। আজ নিজেকে আরো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। ঘরের মাঠে ফর্মে ফেরার ভীষণ তাড়া শান্তর মধ্যে দেখা গেছে। মূল ম্যাচে সেটিকেই কাজে লাগাতে মরিয়া তিনি। প্রোটিয়াদের অনুশীলনে বেশ সাবলীল মনে হয়েছে এইডেন মার্করাম, টনি দে জর্জি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদিদের। তবে অস্বস্তিতে ছিলেন দ্বিতীয় টেস্টের অধিনায়ক টেম্বা বাভুমা। তার কনুইয়ের চোট পুরোপুরি সেরে ওঠেনি। তবু নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। গতকাল কংক্রিকেটের উইকেটে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিংও করেছেন। প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সে জন্য মিরপুর টেস্টে এইডেন মার্করামকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।

গতকালের অনুশীলনে মার্করাম স্বতঃস্ফূর্তভাবে ব্যাটিং করেছেন। উইয়ান মুন্ডারের পেসে তার ব্যাট ভেঙে গেলেও থামাননি অনুশীলন। কিছুক্ষণ জিম সেশন পার করে জোড়া ব্যাট নিয়ে নেমেছেন পুনরায়। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার এই সিরিজে দুটি দল থেকেই চোখ থাকবে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ওপরে। তিনি দীর্ঘদিন টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার প্রোটিয়াদের দায়িত্ব কাঁধে তুলে বাংলাদেশে এসেছেন। এখানকার কন্ডিশন ও উইকেটের ধরন তার ভীষণ চেনা। গতকাল অনুশীলনের সময়ে সবকিছু পরখ করেছেন পুরোনো স্মৃতি দিয়ে।

প্রোটিয়ারা মিরপুরে এসে শুরুতে মাঠের পরিবেশ দেখে নিয়েছেন। ঢেকে রাখা উইকেটও দূর থেকে দেখেছেন তারা। কয়েক জন কাছে এসে বোঝার চেষ্টা করলে বাধা হয়ে দাঁড়িয়েছেন কিউরেটর গামিনি ডি সিলভা। তবে সে বাধা টপকিয়ে একনজর উইকেটে চোখ বুলিয়ে নিয়েছেন টেম্বা বাভুমা। তাদের সবার কৌতুহল ছিল এই
উইকেট ঘিরেই। মিরপুরের উইকেট বরাবরই সফরকারী দলগুলোর জন্য মরণফাঁদ। সেই ফাঁদে পা দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকার পূর্ণ মনোযোগও ছিল এই উইকেট
ঘিরে। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

এই ম্যাচ ঘিরে দ. আফ্রিকার আগ্রহ বেশি থাকার আরো একটি কারণ রয়েছে। যে দল বর্তমানে বাংলাদেশে রয়েছে, তাদের মধ্য থেকে বাভুমা ছাড়া বাকিদের কখনো খেলা হয়নি মিরপুরে। তাই যে যেভাবে পেরেছেন মাঠের আচরণ বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরে এই সিরিজ মাঠে গড়ানো নিয়ে ছিল শঙ্কা। দেশটির প্রতিনিধিদল নিরাপত্তাব্যবস্থা দেখে যাওয়ার পরে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে এসেছে ৯ বছর পরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকা মিরপুর ও চট্টগ্রাম টেস্ট নিয়ে দলটি বেশ তৎপর। ঘরের মাঠে নিজেদের সেরাটা দিয়ে বিপরীতে দাঁড়াতে চায় টাইগার বাহিনীও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি