1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশকে ১০০ রানের চ্যালেঞ্জ রাবাদার - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশকে ১০০ রানের চ্যালেঞ্জ রাবাদার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ Time View

নিজেদের চেনা আঙ্গিনা, চেনা মাঠ, চেনা উইকেট। তবুও ব্যর্থ বাংলাদেশ। ঘুরেফিরে ব্যর্থতা কেবল ঐ একটি জায়গাতেই, সেটি হলো ব্যাটিং। টেস্ট কিংবা টি-টোয়েন্টি, টাইগার বাহিনী ব্যাট হাতে ব্যর্থ। ২০ ওভারের ক্রিকেটে টেনেটুনে ১৩০-১৪০ রান কিংবা তার কাছাকাছি করতে পারে বাংলাদেশ। কখনো ব্যতিক্রমও দেখা যায়। এবার টেস্ট ক্রিকেটেও ঐ রানের বেশি করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। উইকেট যেমনই হোক, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চিরন্তন হয়ে উঠেছে। প্রতিপক্ষের চোখে বিষয়টি বেশ হাস্যোজ্জ্বল। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকাও একই অবস্থানে রয়েছে। গতকাল নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতা দেখে মাত্র ১০০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়েছে। তাতে ১০০ রানকেই যথেষ্ট বলে মনে করছেন তিনি। দিন শেষে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যতটা রান করা যায়। প্রথম দিন শেষে ৩৪ রানে আমরা এগিয়ে আছি, এটিকে ১০০র ওপরে নিয়ে যেতে পারলে দারুণ কিছু হবে। আশা করছি, সেটি আমরা করতেই পারব।’ দক্ষিণ আফ্রিকার এই পেসারের বিশ্বাস, বাংলাদেশের সামনে ১০০ রানের চ্যালেঞ্জ দিলে দ্বিতীয় ইনিংসে জয় তুলে নিতে তাদের বেগ পেতে হবে না।

অবশ্য এমন আত্মবিশ্বাসের কারণও রয়েছে। মিরপুরের উইকেট রাবাদা ধরতে পেরেছেন। তিনি বলেছেন, ‘উইকেটের আচরণ দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমরা ভেবেছি বল টার্ন করবে, আমাদের মনমতো হবে না। কিন্তু নতুন বলে যথেষ্ট মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং ছিল না, তবে সিম মুভমেন্ট ছিল। সত্য বলতে নেটেও আমরা এই ধরনের উইকেট পেয়েছি। সুতরাং নেটে যা পেয়েছি এখানেও তাই পাচ্ছি। এই উইকেটে স্পিনাররা যেমন টার্ন পাচ্ছে, তেমনি পেসাররাও মুভমেন্ট পাচ্ছে। এমনটি দেখে আমরা একটু অবাকই হয়েছি। এই ধরনের উইকেটের জন্য আমরা প্রস্তুত
ছিলাম না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি