1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই বাভুমা - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও নেই বাভুমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ Time View

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছিলেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তবে দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল। তবে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হতে না পারায় দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না বাভুমার। শুক্রবার (২৫ অক্টোবর) বাভুমার না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়া কোচ শুকরি কনরাড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করে আমরা অনুভব করেছি, দ্বিতীয় টেস্টে খেলার জন্য সে তৈরি হতে পারবে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া কিছুটা শিথিল করব, যেন সে (আগামী নভেম্বর-ডিসেম্বরে) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’বাভুমার অনুপস্থিতিতে মিরপুর টেস্টে প্রোটিয়া দলে অভিষেক হয় ম্যাথু ব্রিটজকের। ব্যাটিংয়ের সুযোগ পান প্রথম ইনিংসে, তবে আউট হয়ে যান রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা একাদশে বাড়তি অলরাউন্ডার বা বোলার নিতে চাইলে ব্রিটজকে বাদ পড়বেন। সেক্ষেত্রে সফরকারীদের একাদশে দেখা যেতে পারে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি