1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দল না পেয়ে পিএসএল বর্জনের ঘোষণা পাকিস্তানি পেসারের - R STAR TV
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

দল না পেয়ে পিএসএল বর্জনের ঘোষণা পাকিস্তানি পেসারের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ Time View

ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করে আলোচনার জন্ম দেন ইহসানউল্লাহ। জায়গা করে নেন পাকিস্তান জাতীয় দলে। তবে ইনজুরির কারণে প্রায় দেড়বছর খেলার বাইরে থাকতে হয় এই পাক পেসারকে। ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরেছেন ইহসানউল্লাহ। তবে সোমবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া পিএসএলের ড্রাফটে দল পাননি এই গতি তারকা। ২০২৩ সালের পিএসএলে মুলতান সুলতানের হয়ে ইহসানউল্লাহ ১৪ ম্যাচে উইকেট পান ২৩ টি। বল করেন ১৫০ কিলোমিটার গতিতে। তাতে হুট করেই ২০২৩ সালের এপ্রিলে নিয়ে আসা হয় জাতীয় দলে। তবে চোট থেকে ফেরার পর তাকে নিয়ে আগ্রহ দেখাল না কোনো দল। সেই ক্ষোভে পিএসএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার। ইহসানউল্লাহ বলেন, ‘আমি পিএসএলকে বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে কোনো দিন পিএসএল খেলতে দেখবেন না। আমি আর কোনো দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। আমি পুরোপুরি এটা বয়কট করছি, অবসর নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই, পিএসএল খেলে না।’

ইনজুরি থেকে ফেরার পর মুলতান সুলতানসের মালিক আলী তারিনকে পাশে পাননি ইহসানউল্লাহ। মুলতান সুলতানসের মালিক বলেছিলেন, ইহসানউল্লাহ নাকি আর কোনো দিন আগের গতিতে বোলিং করতে পারবেন না। আলী তারিনের এমন মন্তব্যে বেশ ক্ষুব্ধ হয়েছেন ইহসানউল্লাহ। পাকিস্তানি সংবাদমাধ্যমে এই পাক পেসার বলেন, ‘আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। দুনিয়াটাই স্বার্থপর। যখন কেউ অন্য কাউকে পেয়ে যায়, তারা তার সঙ্গে থাকে। সে (আলী তারিন) আমার পারফরম্যান্স ও প্রতিভার পাশে ছিল। আপনি যদি পারফর্ম করেন, এ সব ফ্র্যাঞ্চাইজি আপনার পেছনে ছুটবে। আমি ১৫০-১৬০ কিলোমিটার গতিতে বোলিং করবো। যারা বলেছেন আমি ১৩০-১৩৫ কিলোমিটার গতিতে বোলিং করার মতো বোলার, তাদের আগামী এক-দেড় মাসে দেখিয়ে দেবো। ইনজুরির আগে আমি যেমনটা ছিলাম, তারচেয়ে আরও ভালো বোলার হিসেবে নিজেকে প্রমাণ করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি