1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফের মাঠে মেজাজ হারিয়ে তামিম বললেন, ‘বেশি লাগতে আইসো না সাব্বির’ - R STAR TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

ফের মাঠে মেজাজ হারিয়ে তামিম বললেন, ‘বেশি লাগতে আইসো না সাব্বির’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

কিছুদিন আগেই রংপুর রাইডার্সের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। এ ঘটনায় শাস্তিও পান তিনি। এবার আবারও মাঠে মেজাজ হারিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তামিম। ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে ঘটনাটি ঘটেছে। ঢাকার দেওয়া ১৪০ রানের টার্গেটে ব্যাট করছিল বরিশাল। ক্রিজে ছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি বোলার বা উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে একটু সামনেই ফেলেন সাব্বির। হয়তো ব্যাটার যেন বিভ্রান্ত হয়ে আবার রান নেওয়ার জন্য যান এবং সেই সুযোগে তাকে আউট করতে পারে! এমন কোনো উদ্দেশ্য থেকেও কাজটি করে থাকতে পারেন সাব্বির। ক্রিকেটের পরিভাষায় এটাকে ‘ফেইক ফিল্ডিং’ বলে। তবে বিষয়টি ভালোভাবে না নিয়ে উত্তেজিত হয়ে পড়েন তামিম। এ সময় সাব্বিরকে কিছু একটা বলতে থাকেন তামিম। ম্যাচের ভিডিও ফুটেজে দেখা যায়, সাব্বিরকে উদ্দেশ্য করে তামিমকে বলছে, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’ আরও কিছু বলছিলেন, যা স্পষ্ট শোনা যায়নি।

ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি