1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান - R STAR TV
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে ভালো করবে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

বড় কষ্টেসৃষ্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। একসময় একদিনের ক্রিকেটে পরাশক্তির কাতারে চলে গেলেও এখন যেন তা সোনালি অতীত। ঘরের মাঠে এখনও বাংলাদেশ ভালো দল, তবে দেশের বাইরে খেলতে গেলে সংগ্রাম করতে হবে- চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এমন ধারণা রিকি পন্টিংয়ের। অস্ট্রেলীয় গ্রেট মনে করেন, বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। সেখানে নিজেদের পছন্দসই কন্ডিশনও বাংলাদেশ পাবে না- জানালেন পন্টিং।

আইসিসির পডকাস্টে তিনি বলেন, আমার মনে হয় তাদের সংগ্রাম করতে হবে। আমার মনে হয় না সেরকম মান ওদের আছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। এখন দলটিতে কোয়ালিটির অভাব আছে মনে হচ্ছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে তখন তারা ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না।

সাকিব আল হাসান নেই। তামিম ইকবালও নিয়েছেন অবসর। আইসিসি ইভেন্টে তারাই এতদিন ধরে বাংলাদেশের ভরসা ছিলেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম যাচ্ছেন সম্ভবত নিজেদের শেষ আইসিসি ইভেন্ট খেলতে। দলে ‘কোয়ালিটি’-র অভাব পূরণ করা কঠিন হবে মানলেও পন্টিং মুশফিক-রিয়াদের প্রতি নির্ভরতা স্বীকার করতে ভুলেননি। তারপরও বাংলাদেশকে সংগ্রাম করতেই হবে- উচ্চারণ করলেন আরও একবার। সেই সাথে পন্টিংয়ের অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পিছিয়ে থাকবে বা খারাপ খেলবে আফগানিস্তানের চেয়েও, যারা এবারই প্রথম আইসিসির এই ইভেন্টে অংশ নিচ্ছে।

অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, তাদের এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে। তাদের হাই কোয়ালিটি, অভিজ্ঞ খেলোয়াড় আছে। বড় টুর্নামেন্টে তাদের ওপর দল অনেক নির্ভরশীল। তবে আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। এমনকি আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি