1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ ও নাহি - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ ও নাহি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছিলেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই তিন টাইগার ক্রিকেটারকে পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন লিটন ও রিশাদ। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন এই পেসার।

তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটরক্ষক ব্যাটারের। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই এই লেগ স্পিনারও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি