1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দাপুটে জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

দাপুটে জয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল টাইগ্রেসরা। রোববার (৬ এপ্রিল) আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। ৫ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি সেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় বাংলাদেশ। ব্যাট হাতে বেশ সাবলীল ছিলেন সোবহানা মোস্তারী। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান তিনি। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান।

স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার। নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামী ১০ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি