1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাকিব জাতীয় দলে ফিরছেন কিনা, যা বলছে বিসিবি - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সাকিব জাতীয় দলে ফিরছেন কিনা, যা বলছে বিসিবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫৭ Time View

রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি। এরপর বোলিং নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। পিএসএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব। তার দল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হলেও খুব ভালো পারফর্ম করতে না পারেননি এই টাইগার অলরাউন্ডার। তাই জাতীয় দলের সাকিবের ফেরা নিয়ে উঠছে প্রশ্ন। সোমবার (২৬ মে) এক অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবির চ্যাপ্টার ক্লোজ কি না। এ প্রসঙ্গে মিঠু বলেন, ‘অবশ্যই নয়। কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেললো (পিএসএল), সো এটা সামনে দেখার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সে একজন বিশ্বমানের খেলোয়াড়।’তিনি আরও বলেন, ‘যে কোনো দলের জন্য সে (সাকিব) বড় সম্পদ। সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কনসিডারেশনে সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেললো। আরও কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি