1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ফিফা র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৯ Time View

নারী ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৩৩ নম্বরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২) প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে পিটার বাটলারের শিষ্যরা। বাংলাদেশের মেয়েরা মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতেই ৫ ধাপ উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে। নারী র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। চার ধাপ উন্নতি করে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি