1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতের ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করলেন গাভাস্কার - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ভারতের ফিল্ডিংয়ের কড়া সমালোচনা করলেন গাভাস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭১ Time View

৩৭১ রানের টার্গেট দিয়েও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিততে পারেনি ভারত। পুরো ম্যাচে ব্যাটাররা ৫টি সেঞ্চুরি ও বোলাররা ভালো পারফরমেন্স করলেও, ফিল্ডিংয়ে ৭ ক্যাচ ফেলায় ম্যাচ হারতে হয়েছে ভারতকে। এ জন্য ভারতের ফিল্ডিং টেস্ট মানের নয় বলে মন্তব্য করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৪৭১ ও ৩৬৪ রান করে ভারত। ঋষভ পন্থ ২টি, অধিনায়ক শুভমান গিল-লোকেশ রাহুল ও যশ্বসী জয়সওয়াল ১টি করে সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ। কিন্তু এই টেস্টে ভারতের ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ২ ক্যাচ ফেলে ভারত। এর মধ্যে ৪টি ক্যাচ হাতছাড়া করেন জয়সওয়াল। প্রথম ম্যাচে হারের পেছনে ভারতের ফিল্ডিংকে দায়ী করেছেন গাভাস্কার। সনি স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘ভারতের ফিল্ডিং টেস্ট মানের নয়। এই হারের পেছনে অবশ্যই দুর্বল ফিল্ডিং বড় ভূমিকা রেখেছে। দল সুযোগ হাতছাড়া করেছে এবং অতিরিক্ত রান দেওয়ায় বড় পার্থক্য তৈরি হয়েছে।’তিনি আরও বলেন, ‘ফিল্ডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাচ না, গ্রাউন্ড ফিল্ডিংও খুবই সাধারণ মানের ছিল। যা টেস্ট ক্রিকেটের মানের নয়।’

অনুশীলনে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাভাস্কার। তিনি বলেন, ‘পরের ম্যাচের জন্য আট দিন বাকি আছে। অনুশীলনে অনেক বেশি মনোযোগ দিতে হবে। ঐচ্ছিক অনুশীলনের মতো ব্যাপারগুলোকে দূরে রাখতে হবে। ইংল্যান্ডের মাটিতে সিরিজ, এ জন্য এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন মাঠে সেরাটা দেওয়া যায়।’ইংল্যান্ডের প্রশংসা করে গাভাস্কার বলেন, ‘পুরো কৃতিত্ব ইংল্যান্ডের। ভারত পাঁচ সেঞ্চুরি করার পরও ইংলিশদের মধ্যে আত্মবিশ্বাস ছিল। এই আত্মবিশ্বাসই শেষদিকে প্রতিপক্ষের উইকেট নিতে সহায়তা করেছে। লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ভারতের ঘাটতি ছিল।’

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি