1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আইপিএল ব্র্যান্ডের দাম ৪৬ হাজার কোটি, সবচেয়ে দামী দল আরসিবি - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

আইপিএল ব্র্যান্ডের দাম ৪৬ হাজার কোটি, সবচেয়ে দামী দল আরসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৯৪ Time View

আইপিএলের ব্র্যান্ড মূল্য যে দিন দিন বাড়ছে, সেটি অনুমিতই ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিহান লোকি ইনকরপোরেটেডের প্রতিবেদনে উঠে এসেছে, আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১২.৯ শতাংশ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে। টাকার হিসাবে যা প্রায় ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা। ব্র্যান্ড হিসেবে আইপিএলের মূল্য ১৩.৮ শতাংশ বেড়ে এখন ৩.৯ বিলিয়ন ডলার (প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি টাকা)। ব্র্যান্ড মূল্যে এ মুহূর্তে আইপিএলে সবচেয়ে বড় দল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সর্বশেষ আসরে শিরোপা জেতার সুবাদে তাদের ব্র্যান্ড মূল্য ২২৭ মিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা)। ব্র্যান্ড মূল্যে এর আগে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসের অবস্থান তিনে। তাতে চেন্নাইয়ের ব্র্যান্ড মূল্য কমেনি। সামান্য বেড়ে ২৩১ মিলিয়ন ডলার থেকে হয়েছে ২৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৮৬৪ কোটি ৭৯ লাখ টাকা)। সর্বশেষ আইপিএলে টেবিলের তলানিতে ছিল দলটি।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর তাদের ব্র্যান্ড মূল্য ছিল ২০৪ মিলিয়ন ডলার, যা বেড়ে হয়েছে ২৪২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৯৫০ কোটি ১২ লাখ টাকা)। চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তাদের ব্র্যান্ড মূল্য ২২২ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকা)। পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ, যাদের মূল্য ১৫৪ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকা)। ২৯ ছক্কা মেরে রেকর্ড গড়া সূর্যবংশী প্রথম ইংল্যান্ড সফরে কেমন করলেন
আইপিএলের ব্র্যান্ড মূল্যে ছয়ে দিল্লি ক্যাপিটালস। এই দলের ব্র্যান্ড মূল্য ১৫২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৮৫২ কোটি ৯৭ লাখ টাকা)। ১৪৬ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭৭৯ কোটি টাকা) ব্র্যান্ড মূল্য নিয়ে সাতে রাজস্থান রয়্যালস। আটে গুজরাট টাইটানস, যাদের ব্র্যান্ড মূল্য ১৪২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭৩১ কোটি টাকা)। গত মৌসুমেই গুজরাট টাইটানসের মালিকানা পরিবর্তন হয়েছে।

তালিকায় নবম স্থানে থাকলেও একটা জায়গায় পাঞ্জাব কিংস সবার চেয়ে এগিয়ে। প্রবৃদ্ধির দিক থেকে দলটি শীর্ষে। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীন গত মৌসুমে রানার্সআপ হওয়া দলটির ব্র্যান্ড মূল্য ৩৯.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭১৮ কোটি ৮৭ লাখ টাকা)।

তালিকার দশম ও সর্বনিম্ন স্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আইপিএলের সবচেয়ে ব্যয়বহুল দল হয়েও তাদের ব্র্যান্ড মূল্য ১২২ মিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৪৮৭ কোটি টাকা)। তবে দলটি প্রবৃদ্ধির দিক থেকে দ্বিতীয় (৩৪ শতাংশ)।

হুলিহান লোকির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ এই তালিকা নিয়ে বলেছেন, আইপিএল ক্রীড়া ব্যবসায় প্রতিনিয়ত নতুন মানদণ্ড তৈরি করছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য দ্রুত বাড়ছে, মিডিয়া স্বত্বের চুক্তিতে রেকর্ড হচ্ছে, তাতে ব্র্যান্ড পার্টনারশিপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন খাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি