1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাত্র ৫ বল খেলেই ওয়ানডে ম্যাচ জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মাত্র ৫ বল খেলেই ওয়ানডে ম্যাচ জয়: আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৪ Time View

ছেলেদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ২০২৫-এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রোববার (১০ আগস্ট) ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। মাত্র ২৩ রানে অলআউট করা আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৯ দলের এই রান তাড়া করতে নেমে কানাডা অনূর্ধ্ব–১৯ দল জিতে গেছে মাত্র ৫ বল খেলে—অর্থাৎ হাতে ছিল আরও ২৯৫ বল! একপ্রকার আর্জেন্টিনাকে উড়িয়ে দিল কানাডা। ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে। টসে জিতে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা গুটিয়ে যায় ১৯.৪ ওভারে ২৩ রানে। দলের কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সাত ব্যাটসম্যান ফিরেছেন ‘গোল্ডেন ডাক’ নিয়ে। ২৩ রানের মধ্যে ৭ রানই এসেছে ‘অতিরিক্ত’ থেকে। কানাডার হয়ে বিধ্বংসী বোলিং করেন জগমানদীপ পাল—৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আর্জেন্টিনার হয়নি। ২০০৪ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ড। কানাডা–আর্জেন্টিনা ম্যাচটির যুব ওয়ানডে মর্যাদা না থাকায় আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন হিসেবে গণ্য হবে না, আর কানাডার ৫ বলে জয়ও হবে না দ্রুততম রান তাড়ার রেকর্ড। বর্তমানে দ্রুততম রান তাড়ার রেকর্ডটি ৩.৫ ওভারে জেতা অস্ট্রেলিয়ার দখলে।

কানাডার জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক যুবরাজ সামরা প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা হাঁকিয়ে একাই ম্যাচ শেষ করেন। অপর প্রান্তে ধর্ম প্যাটেল অপরাজিত থাকেন ১ রানে। এই জয়ে দুই ম্যাচে এক জয় নিয়ে কানাডা অনূর্ধ্ব–১৯ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব–১৯, এক জয় ও এক হার নিয়ে রান রেটে তৃতীয় বারমুডা, আর দুই ম্যাচে দুই হারে তলানিতে আর্জেন্টিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি