1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মহারাজের ঘূর্ণিতে জয় দিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মহারাজের ঘূর্ণিতে জয় দিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬২ Time View

স্পিনার কেশব মহারাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (১৯ আগস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। বল হাতে ৩৩ রানে ৫ উইকেট নেন মহারাজ। কেয়ার্নসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯২ রানের উদ্বোধনী জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা। ৩৩ রান করে ১৭তম ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রায়ান রিকেলটন। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন আরেক ওপেনার আইডেন মার্করাম। ৯টি চারে ৮২ রান করেন তিনি।দলীয় ১৩১ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে মার্করাম ফেরার পর দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুরিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ম্যাথু ব্রিটস্কি। তৃতীয় উইকেটে ৯৮ বলে ৯২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পথ তৈরি করেন তারা। তাদের জুটিতে ৩৯তম ওভারেই ২২৩ রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। বাভুমা ৬৫ ও ব্রিটস্কি ৫৭ রানে ফেরার পর দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ এনে দেন ওয়াইন মুল্ডার। ২৬ বলে ৩১ রান করেন তিনি। অজিদের পক্ষে ট্রাভিস হেড ৫৭ রানে ৪ উইকেট নেন। ২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ বলে ৬০ রানের সূচনা করে অস্ট্রেলিয়া। ২৭ রান করা অজি ওপেনার হেডকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে প্রথম সাফল্য এনে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা স্পিনার প্রেনেলান সুব্রায়েন।

এরপর ৬১ থেকে ৮৯ রানের অস্ট্রেলিয়ার ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ তৈরি করেন মহারাজ। মার্নাস লাবুশেনকে ১, ক্যামেরুন গ্রিনকে ৩, জশ ইংলিশকে ৫, অ্যালেক্স ক্যারিকে শূন্য ও অ্যারন হার্ডিকে ৪ রানে শিকার করেন মহারাজ। ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক মিচেল মার্শ। সপ্তম উইকেটে বেন ডোয়ারশিষকে নিয়ে ৭১ রান যোগ করেন মার্শ।

ডোয়ারশিষকে ৩৩ রানে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পেসার নান্দ্রে বার্গার। কিছুক্ষণ পর মার্শকেও বিদায় দেন বার্গার। ১০টি চারে ৮৮ রান করেন মার্শ। তার বিদায়ের পর ৪০ ওভার ৫ বলে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। আগামী ২২ আগস্ট সিরিজের সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি