1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ Time View

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেবে টাইগ্রেসরা। বাছাইপর্বে সাত ম্যাচের সাতটি জিতে অপরাজিত দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘এ’-তে। টাইগ্রেসদের এই গ্রুপে রয়েছেন ভারত-পাকিস্তান। এছাড়া আছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে।

আগামী ১২ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে গ্রুপপর্ব। এরপর দ্য ওভালে ৩০ জুন ও ২ জুলাই সেমিফাইনাল এবং ৫ জুলাই ঐতিহাসিক লর্ডসে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি

১৪ জুন – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস – এজবাস্টন (বিকাল সাড়ে ৩টা)

১৭ জুন – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া – হেডিংলি (বিকাল সাড়ে ৩টা)

২০ জুন – বাংলাদেশ বনাম পাকিস্তান – হ্যাম্পশায়ার বোল (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৫ জুন – বাংলাদেশ বনাম ভারত – ওল্ড ট্রাফোর্ড (সন্ধ্যা সাড়ে ৭টা)

২৮ জুন – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা – লর্ডস (বিকাল সাড়ে ৩টা)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি