1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিক-অ্যাথলেটসহ শতাধিক ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করছে ইরান - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সাংবাদিক-অ্যাথলেটসহ শতাধিক ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

তেহরান প্রসিকিউটর অফিস বিদেশে অবস্থানরত ১০০ জনেরও বেশি হাই-প্রোফাইল ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে। ‘বিদেশের শত্রুদের সমর্থনের’ অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফারস। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে নামি-দামি অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ এবং সাংবাদিকরা রয়েছেন। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল এবং মানোতো নিউজ চ্যানেলের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর এই খড়্গ নেমে এসেছে। তেহরান প্রশাসনের দাবি, এই সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন যোগসূত্র রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর ৬৩ জন ব্যবস্থাপক ও কর্মী এবং ‘মানোতো’ টিভি চ্যানেলের ২৫ জন কর্মী রয়েছেন। এছাড়া বিদেশে বসবাসরত আরও ২৫ জন ইরানি নাগরিককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তেহরান দীর্ঘদিন ধরেই এই দুটি সংবাদমাধ্যমকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে অভিযুক্ত করে আসছে। সরকারের দাবি, এই ব্যক্তিরা সাইবার স্পেস বা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন উপায়ে শত্রুপক্ষকে সমর্থন ও সহযোগিতা করে আসছিলেন।

ইরানি কর্তৃপক্ষের মতে, অভিযুক্তরা বিদেশের মাটিতে অবস্থান করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। এরই প্রেক্ষিতে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক লেনদেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও প্রতিবেদনে নির্দিষ্ট ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি, তবে তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ‘শত্রুর আক্রমণকে সমর্থন’ করার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নিল তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের পর থেকেই ইরানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সম্পদ জব্দের সিদ্ধান্তের বিষয়ে অভিযুক্ত কোনো পক্ষ বা ব্যক্তির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি