1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ - R STAR TV
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।

শুরুতে ২ উইকেট হারালেও অস্ট্রেলিয়াকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তৃতীয় উইকেটে ১০৪ বলে ১৩৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন এলিস পেরি-অ্যানাবেল সাদারল্যান্ড। ৬৪ বলে ৮ চারে ৬৫ রান করে অপরাজিত থাকেন পেরি। সাদারল্যান্ড ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৫২ বলের ইনিংসে মারেন ১২ চার। ১৬৪ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে। ম্যাচসেরা, সিরিজসেরা দুটি পুরস্কারই পেয়েছেন মেগান শুট। সিরিজে সর্বোচ্চ ১০ উইকেট পেয়েছেন। বোলিং করেছেন ২.৩৬ ইকোনমিতে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তিন ওয়ানডেতেই আগে বোলিং নিয়েছে অস্ট্রেলিয়া। আজ টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৪৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়েছে। স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা ফিফটি করেছেন। ৭১ বলে ৪ চারে ৫৪ রান করেন স্বর্ণা। সুপ্তা করেন ৫০ রান। অস্ট্রেলিয়ার শুট ১০ ওভারে ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। পাঁচ ওভার মেডেনও দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি