1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। তবে মাশরাফির সেই রেকর্ড ভেঙে দিয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন হাবিবুর রহমান সোহান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৪৯ বলে লিস্ট ‘এ’-তে দেশের দ্রুততম সেঞ্চুরি করেছেন সোহান। শেষ পর্যন্ত ৬১ বলে ১১৭ রান করেন তরুণ এই ব্যাটার। সমান ৯টি করে চার ও ছক্কায় নিজের এই ইনিংসটি সাজান সোহান। এর আগে ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে তিনি মাত্র ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি। সাত বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ডিপিএলের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঝড়ো এই ইনিংসটি খেলেছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি