1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় কিউইরা। ম্যাচের ১১ ওভার শেষে বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল। অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট।

তবে দলীয় ৫৮ রানে ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন সেইফার্ট। তাকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব।

সেইফার্টের বিদায়ের পর ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মিচেল। ১১ ওভারে ২ উইকেট ৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হলো ম্যাচটি। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। একই মাঠে আগামী ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি