1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বিপিএল চলাকালেই জানাবেন তামিম - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বিপিএল চলাকালেই জানাবেন তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। তবে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তার নিশ্চয়তা নেই। আদৌ ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশায়। তবে বিপিএল চলাকালেই এই ধোঁয়াশা দূর করবেন বলে জানিয়েছেন তামিম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিপিএল শুরুর আগের দিন নারায়ণগঞ্জের পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অনুশীলন করেছে তামিমের ফরচুন বরিশাল। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তামিম বলেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আশা করি বিপিএলের মধ্যেই জানতে পারবেন।’ নিজের ইনজুরি প্রসঙ্গে সাবেক টাইগার অধিনায়ক আরও বলেন, ‘ইনজুরি এমন একটা জিনিস, এখনো বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না সে খেলবে না। আমাদেরও একই। রিয়াদ ভাই যেমন মাত্র চোট থেকে ফিরেছেন। যদি প্রস্তুত থাকেন, মনে করেন খেলতে পারবেন, অবশ্যই খেলবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি