দীঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই টেস্টে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন ঐতিহাসিক জয়ে আবেগপ্রবণ হয়েছেন বেশ কয়েকজন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার। অস্ট্রেলিয়াকে হারানোর সময় এবিসি রেডিওর ধারাভাষ্যে ছিলেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্ল হুপার। ধারাভাষ্যের সময় হুপার বলেন, ‘শেষ এমন মনে হয়েছিল আমার বিয়ের দিন!’ এছাড়া এমন জয়ে কান্না ধরে রাখতে পারেননি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকক্ষেই কাঁদতে দেখা যায় লারাকে।
ধারাভাষ্যে লারা বলেছেন, ‘অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় হারাতে ২৭ বছর। তরুণ, অনভিজ্ঞ, হিসাব থেকে বাদ দেওয়া—এই ওয়েস্ট ইন্ডিজ দল আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এক বিশাল দিন। এ দলের সবাইকে অভিনন্দন। কী দারুণ একটা উপলক্ষ!’
Leave a Reply