1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট দুই পরিবর্তন ইংল্যান্ডের - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট দুই পরিবর্তন ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ Time View

ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। এই টেস্টে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে ইংলিশরা। আগের টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মার্ক উড ও স্পিনার রেহান আহমদ। তাদের পরিবর্তে দলে এসেছেন পেসার অলি রবিনসন ও অফ স্পিনার শোয়েব বশির। বিশাখাপত্তনম টেস্টে অভিষেক হয়েছিল বাশিরের। তৃতীয় টেস্টে বাদ পড়েছিলেন তিনি। তবে চতুর্থ টেস্টে আবারও একাদশে ফিরছেন এই স্পিনার। এই সিরিজে প্রথমবার খেলবেন পেসার অলি রবিনসন। ধারনা করা হচ্ছিল বিশ্রাম দেওয়া হতে পারে ৪১ বছর বয়সী পেসার জেমস অ্যান্ডারসন। তবে একাদশে রয়েছেন এই পেসার। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। প্রথম টেস্টে হেরে পরের দুটি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফকস (উইকেটরক্ষক), টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি