1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ট্রফি ফটোসেশনে লিটন নেই কেনো, জানালেন সালাউদ্দিন - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ট্রফি ফটোসেশনে লিটন নেই কেনো, জানালেন সালাউদ্দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামছে বিপিএলের দশম আসরের। ফাইনালের আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ট্রফি নিয়ে দুই ফাইনালিস্টের ফটোসেশন। তবে এই ফটোসেশনে ছিলেন না দুই দলের অধিনায়ক। ফাইনালের ফটোসেশনে না লিটন দাসের না থাকার কারণ জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফটোসেশনে লিটনের না থাকা প্রসঙ্গে কুমিল্লার প্রধান কোচ বলেন, ‘কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?’এদিকে ফটোসেশনে না থাকার কারণ ব্যাখ্যা করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করে বরিশালের অধিনায়ক লেখেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এজন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে থাকা।’তিনি আরও লেখেন, ‘তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি