1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এক ওভারে ছয় ছক্কা, যুবরাজ-পোলার্ডের রেকর্ডে নেপালের দীপেন্দ্রর ভাগ - R STAR TV
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

এক ওভারে ছয় ছক্কা, যুবরাজ-পোলার্ডের রেকর্ডে নেপালের দীপেন্দ্রর ভাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ Time View

এক ওভারে ছয় ছক্কা তৃতীয়বারের মতন দেখল আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের এই রেকর্ডে ভাগ বসিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।শনিবার (১৩ এপ্রিল) এসিসির টি-টোয়েন্টি প্রিমিয়ারের কাপে কাতারের বিপক্ষে এই কীর্তি গড়েন দীপেন্দ্র। ৩ চারের সঙ্গে ৭ ছক্কায় ২১ বলে ৬৪ রান করেন দীপেন্দ্র। যার ৭ ছয়ের ৬টি আসে এক ওভারে।ইনিংসের শেষ ওভারে কামরান খানের করা ওই ওভারের প্রতিটি বল উড়িয়ে সীমানা ছাড়া করেন দীপেন্দ্র। ১৫ বলে ২৮ রান করা এই ডানহাতি ব্যাটার এক ওভারের ঝড়ে ইনিংস শেষে অপরাজিত থাকেন ২১ বলে ৬৪ রানে। তার ঝড়ে ২১০ রানের পাহাড় গড়ে নেপাল। জবাবে ১৭৮ রানে গুটিয়ে ৩২ রানে ম্যাচ হারে কাতার।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারার প্রথম কৃতিত্ব ভারতের যুবরাজের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কায় বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুবরাজ। ২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়াকে ওভারে ছয় ছক্কা মেরে তার সঙ্গী হয়েছিলেন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটার পোলার্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি